গত ১৫ বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতনে কাজ করেছে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা উচ্চ আদালতের বিচারকাজের সময় বক্তব্য দিচ্ছেন, চারপাশে সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত ১৫ বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন আর মানবাধিকার হরণ করার কাজ করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৪ এর খসড়া প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, সুপ্রিমকোর্টের পূর্বের ৯০ শতাংশ বিচারক বিচারকার্যে অনাচার করেছে।
তিনি আরও বলেন, সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেয়ায় লক্ষে এই আইন তৈরি করা হবে। গত বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






