চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৯, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত বিদেশি কর্মীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম।

আজ (২৯ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন করা হয়নি, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে। ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা অন্য প্রতিষ্ঠানে চাকরি স্থানান্তরের সুযোগ পাবেন। এরপর ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় ধরে শেষ হয়ে থাকলে, তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যতদিন কাজ করানো হয়েছে, সেই সময়ের সব বকেয়া সরকারি ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে। অন্যথায় আইনি জটিলতা ও অতিরিক্ত আর্থিক দায়ের মুখোমুখি হতে হতে পারে।

Banglabid

তবে একটি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রাখা হয়েছে। যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার (আবাসিক অনুমতিপত্র) মেয়াদ অন্তত ১৮০ দিন অবশিষ্ট থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না। কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিনের কম থাকলে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট উভয়ই নবায়ন করতে হবে। তা না হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত আছেন, তাদের নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। তাই নিয়োগকর্তাদের দ্রুত বকেয়া ফি পরিশোধ এবং ওয়ার্ক পারমিট নবায়ন বা কর্মীর সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে তাদের কর্মসংস্থানের বৈধতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ক পারমিটসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

পরবর্তী

ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল কোথায় কীভাবে দেখা হতে পারে?

পরবর্তী

ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল কোথায় কীভাবে দেখা হতে পারে?

ছবি: সংগৃহীত

ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের ভ্যাট-ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

সর্বশেষ

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬

মাতাল হয়ে গাড়ি চালানোয় শাস্তি ওয়ার্নারের, মানতে হবে আদালতের যে নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT