যুদ্ধ পরিস্থিতি তৈরি করে গ্রেফতার, রিমান্ডে নির্যাতন ছিল ফ্যাসিস্ট আমলে বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জেল জীবনের অভিজ্ঞতা। চ্যানেল আইকে তিনি বলেছেন, শেখ হাসিনা টিকে গেলে জেলখানা থেকে আর জীবিত ফিরতে পারতেন কি না সে আশংকাও ছিলো। কারাগারে মানবাধিকারহীন আচরন শুধু রাজনীতিবিদ নয়, কারও জন্যই কাম্য নয় বলে মন্তব্য তার।






