জনপদ

বাকি না দেয়ায় মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, যেখানে রোগীরা চিকিৎসার জন্য আসেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সীগঞ্জ সদরের কাগজীপাড়া এলাকায় বাকি না দেয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক দোকানদারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কাউন্সিলের ছোট ভাই মো: রুবেলের (৩৫) বিরুদ্ধে। এই ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ।

মোশারফের বোন রুবি আক্তার জানান, বাড়ির পাশে দোকান থাকায় সে দোকানেই ঘুমাতেন। রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভারর ৭নং ওয়ার্ড কাউন্সিল মো: সোহেল এর ছোট ভাই রুবেল তাকে ডাক দিয়ে চিপস বাকি চান। তিনি বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে একপর্যায়ে দোকান থেকে বের করে মোশারফের ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অমল দাশ জানান, চিপস বাকি দেয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের ভাই রুবেল। এই ঘটনায় হত্যার সাথে জড়িত রুবেলকে সাথে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়:মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…