গোপালগঞ্জ

বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

নিহত ব্যক্তির লাশের পাশে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নিহতের লাশের পাশে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে পরাজিত চেয়ারম্যানের সমর্থক এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন।

আজ মঙ্গলবার ১৪ মে আনুমানিক রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্র ওছিকুর পরাজিত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী ভুয়ার সমর্থক ছিলেন। তিনি চন্দ্রদিঘলিয়া গ্রামের জবেদ আলীর ছেলে।।

নিহতের মা জবেদা বেগম ও বড়বোন ঝর্না বেগম সাংবাদিকদের জানান, সন্ধ্যার পর ওছিকুর ঔষধ আনতে দোকানে গেলে প্রতিপক্ষ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী লুটলের লোকজন তাকে মারধর করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে ওছিকুর মারা যায়।

বিষয়:গোপালগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…