জনপদ

বৃষ্টি এবং পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন

বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে মানুষের মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনে হত্যা, নির্যাতন, জুলুম ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে বৃষ্টি ও পুলিশী বাধা উপেক্ষা করে মিছিল এবং মোমবাতি প্রজ্জ্বলন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার ( ২ আগষ্ট) সন্ধ্যার আগে বৃষ্টিকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে এসে দিনাজপুর শহরের বালুবাড়ী শহীদ মিনার এলাকাতে একত্রিত হয়। তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকলে পুলিশ এসে বাধা দেয় এবং বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। এর পরও শিক্ষার্থীরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন শেষে মিছিল নিয়ে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা দেয়। এর পর তারা পুলিশের বাধা অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে কোটা আন্দোলনে শহীদের স্মরণে আবারো মোমবাতি প্রজ্জ্বলন করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

পরে প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তারা কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করে।

বিষয়:বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী মোমবাতি প্রজ্জ্বলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…