বাংলাদেশ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে মোমবাতি প্রজ্জ্বলন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার এক দশক

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ব্যক্তিরা সাগর-রুনি হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার এক দশকেও বিচার না হওয়ায় খুনীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’তে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাগর-রুনির সন্তান মাহির সারোয়ার মেঘ মোমবাতি প্রজ্জ্বলন করে তার বাবা-মায়ের হত্যার বিচার চায়।

এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউ এবার তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।

বিষয়:মোমবাতি প্রজ্জ্বলন সাগর-রুনি সাগর-রুনী হত্যা সাংবাদিক দম্পতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…