দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপটিকে সন্ধ্যা পর্যন্ত গভীর নিম্নচাপ বলা হলেও মধ্যরাতের পর থেকে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার এটি চট্টগ্রাম, কক্সবাজারে আঘাত হানতে পারে। দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত বহাল রয়েছে।






