বরিশালে হাতপাখার প্রার্থীকে রক্তাক্ত করার অভিযোগ

বরিশালে হাতপাখার প্রার্থীকে রক্তাক্ত করার অভিযোগে সমর্থকরা প্রতিবাদ ও বিক্ষোভ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাঈদ পান্থ:
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলা করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাতপাখার প্রার্থী ফয়জুলের ওপর হামলা করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে। বিষয়টি মিডিয়া উপকমিটির সদস্য কেএম শরিয়তুল্লাহ এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হবার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০-৪০ জন নৌকা সমর্থক আমাদের প্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় লাঠিসোঁটা ও পাথরের পাটকেল ব্যবহার করে। হুজুরের সাথে থাকা বেশ কিছু নেতাকর্মী এসময় কমবেশি জখম হয়।
এর আগে এই কেন্দ্রে ইভিএমে ফিঙ্গার প্রিন্ট নিয়ে ভোটারের ভোট নৌকার লোকজন দিয়ে দেওয়ার ঘটনা ধরেন। এরপর তিনি কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় নৌকার নেতাকর্মী হামলা চালায়। এতে প্রার্থীর নাক ফেটে যায়। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দিয়েছেন।
বরিশাল পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করবো।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরকে কল দিলে তাকে পাওয়া যায়নি।






