চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের বিপক্ষে ড্র করে সিরিজ হারল বাংলাদেশ

‘এ’ দলের চার দিনের টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের চারদিনের টেস্টের প্রথমটিতে সিলেটে হার দেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ বাঁচাতে মিরপুরে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। কিউইদের বিপক্ষে মিরপুরেও জেতা হয়নি টাইগারদের। ড্র করেই থামতে হয়েছে। তাতে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩৫৭ রান করে বাংলাদেশ। জবাবে নেমে নিউজল্যান্ড ৩৭৯ রান করে থামে। ২২ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে শেষ দিনের খেলা শেষের আগে ২ উইকেটে ৮৭ রান তোলে বাংলাদেশ।

৪ উইকেটে ২৭৭ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মধাহ্ন বিরতির পর ১২৫.২ ওভারে ৩৭৯ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে কিউইদের হয়ে সেঞ্চুরি করেন নিক কেলি। ১৬৭ বলে ১০৩ রান করেন এই ব্যাটার। এছাড়া কার্টিস হ্যাফে ৭১, জো কার্টার ৬২ এবং ম্যাথু বয়েল ৫৮ রান করেন।

টাইগার স্পিনার নাঈম হাসান ১০২ রান খরচায় চার উইকেট নেন। ১০০ রান খরচায় খালেদ নেন তিন উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারায়। ২৪ রান করে ফিরে যান এনামুল হক বিজয়। দলীয় ৫১ রানে সাইফ হাসান ফিরে যান ১৬ রান করে। পরে জাকির হাসান ও অমিত হাসান মিলে দিনের বাকিটা সময় ব্যাটিং করেন।

২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ৫৫ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন জাকির। ৩৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন অমিত। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন জাকারে ফোকস ও বেন লিস্টার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুলকেলিনিউজিল্যান্ড ‘এ’বাংলাদেশ এমিরপুরলিড স্পোর্টসসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT