ফুটবল

বাফুফে নির্বাচন শেষ, ফলাফলের অপেক্ষা

নির্বাচনী ফলাফলের জন্য কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও নথিপত্র পর্যালোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে নির্বাচনের ফলাফলের জন্য কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও নথিপত্র পর্যালোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন শেষ হয়েছে। দুপুর দুটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবেন।

এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ১২৮টি। ভোট দিতে আসেননি পাঁচ জন। বাকি সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন জয়ের জন্য। নির্বাচনে ভোট দেবেন ১৩৩ জন কাউন্সিলর। এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।

নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।

বিষয়:ইমরুল এজিএম বাজেট বাফুফে বাফুফে নির্বাচন সালাউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…