আন্তর্জাতিক

বাবার সঙ্গে দেখা করতে এলেন ইমরান খানের দুই ছেলে

ইমরান খানের দুই ছেলে বাবার সঙ্গে দেখা করতে এসেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের দুই ছেলে বাবার সঙ্গে দেখা করতে এসেছে, তারা একটি নৌকায় বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আততায়ীর গুলিতে আহত বাবার সঙ্গে দেখা করতে পাকিস্তানে এসেছেন সাবেক পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে। তারা ব্রিটেন থেকে লাহোরে এসে সরাসরি জামান পার্কে যান। সেখানেই দেখা করেন ইমরানের সঙ্গে।

ইমরান ও তার প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের দুই সন্তান হল সুলায়মান ঈসা খান ও কাসিম খান। এর আগে দুই ভাই তাদের মা জেমাইমা গোল্ডস্মিথ খানকে হত্যার চেষ্টার ঘটনায় শোক প্রকাশ করেছিলেন। পাশাপাশি বাবা ইমরান খানের প্রশংসাও করেছিলেন। এ

দিকে টুইটারে জেমাইমা এক বার্তায় বলেছেন, ‘‌খবর পেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ তিনি ঠিক আছেন। পাশাপাশি তাকেও ধন্যবাদ যে বীর পুরুষ এত ভিড়ের মধ্যেও ইমরানকে বন্দুকধারীদের হাত থেকে রক্ষা করেছেন।’‌

সুস্থ ইমরান খান লাহোরের হাসপাতাল থেকে গত রোববার ছাড়া পান।

বিষয়:ইমরান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…