পাকিস্তানের নির্বাচনোত্তর সরকার গঠনের পর অগ্নিগর্ভ হয়ে উঠছে দেশটির রাজনীতি। দীর্ঘদিন ক্ষমতার নেপথ্য থেকে ছড়ি ঘোরানো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধেও সরব হয়ে উঠেছে দেশটির সাধারণ মানুষ। রাজনীতির মাঠে অথবা ব্যালটে, সরব এবং মৌন প্রতিবাদ ছড়িয়ে পড়ছে অলিগলি থেকে সর্বস্তরে। কারাবন্দি থেকে যার নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান। আবারও ইমরান খানের তরফ থেকে এলো নতুন কর্মসূচি। এবার সামলাতে পারবে কি সেনা সমর্থিত সরকার?






