চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের মৃত্যুর গুজব, নেপথ্যে কী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান বসে আছেন, পেছনে পাকিস্তানের পতাকা ও পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে।

মঙ্গলবার ২৫ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়া এবং বোনদের ওপর পুলিশের হামলার অভিযোগে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

মূলত, সরকারি নিষেধাজ্ঞার কারণে এক মাসেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই অবস্থার মধ্যেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় সমর্থক ও পরিবারের মধ্যে উদ্বেগ বাড়ে।

Banglabid

ইমরান খানের তিন বোন নওরীন খান, আলিমা খান ও উযমা খান। পিটিআই সমর্থকদের সঙ্গে নিয়ে সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। তাদের দাবি, ভাইয়ের স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন।

তবে কোনো সতর্কতা ছাড়াই পুলিশের হামলার অভিযোগ তুলে নওরীন জানান, আমরা কোনো বেআইনি কর্মকাণ্ড করিনি। হঠাৎ রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয় এবং এরপরই পুলিশ আমাদের ওপর হামলা চালায়। আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়। উপস্থিত অন্যান্য নারীকেও মারধর করা হয়েছে।

ইমরান খানের পরিবার ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করলেও পাকিস্তান সরকার এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। এমনকি তার আইনজীবীদের প্রবেশও বাধাগ্রস্ত করা হচ্ছে। এখানে যেন জঙ্গলের আইন চলছে। শুধু ক্ষমতাবানদের অধিকার আছে, বাকিদের নয়।

Reneta

খানকে দেখতে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সাতবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, জেল কর্তৃপক্ষ সেনাবাহিনীর একজন কর্মকর্তার নির্দেশে চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT