চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান ভাবুক মুখে বসে আছেন, হাতে মোনাজাতের মালা. Channel i News - চ্যানেল আই নিউজ

তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের একটি জেলে বন্দি আছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে সেখানে অবহেলায় রাখা হয়েছে বলে অভিযোগ তার আইনজীবীদের। এর প্রেক্ষিতে ইমরান খানের যথাযথ চিকিৎসার এবং তার পরিবার ও বন্ধুরা যেন তার সাথে দেখা করতে পারে সেই ব্যবস্থা করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ইসলামাবাদ হাই কোর্টের রায়ে ১৯৭৮ সালের পাকিস্তান জেল আইনের কথা উল্লেখ করা হয়। এর ৯২ নম্বর ধারায় বলা হয়েছে, যে কোনও বন্দিই আইনি পরামর্শ নিতে নিজের আইনজীবী এবং পরিবারবর্গের সাথে দেখা করতে পারবেন।

গত ৫ অগস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের দায়রা আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ইসলামাবাদের পুলিশ প্রধানকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। তবে তার আইনজীবীদের অভিযোগ, সেই নির্দেশ না মেনে ইমরান খানকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ।

Banglabid

দায়রা আদালতের রায়ে বলা হয়েছিল, ইমরান খানকে যেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রাখা হয়। সেই নির্দেশও না মেনে পাক পঞ্জাবের প্রত্যন্ত একটি জেলে রাখা হয়েছে তাকে। সেখানেও নানা অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তার আইনজীবীদের। তাই ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন তারা।

আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতেই জেল কর্তৃপক্ষের প্রতি বেশ কিছু নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। তিনি বলেছেন, ইমরান খানকে যেন জেলে প্রার্থনা করার আসন দেওয়া হয় এবং তিনি যেন পবিত্র কোরানের একটি ইংরেজি সংস্করণও দ্রুত পান তার ব্যবস্থা করা হয়।

পাঞ্জাবের অ্যাটক জেল থেকে পিটিআই চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রধান বিরোধী নেতা ইমরান খানকে যাতে দ্রুত আদিয়ালা জেলে সরানো হয়, সেই আর্জিও হাই কোর্টকে জানিয়েছেন তার পক্ষের আইনজীবীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানতোশাখানা মামলাপাকিস্তানপিটিআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমমনা দলগুলো হরতালের মতো কর্মসূচি চাইলেও বিএনপি চায় না

পরবর্তী

৯ হলুদ ও ৩ লাল কার্ডের ম্যাচে পয়েন্ট-জাভি সব হারিয়েছে বার্সা

পরবর্তী
বার্সা ও চেলসি দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ হলুদ ও ৩ লাল কার্ডের ম্যাচে পয়েন্ট-জাভি সব হারিয়েছে বার্সা

বিগ বসের শোতে বিজয়ীর মুখ, আলো ও ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল লাইট. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিগ বস' শিরোপা কে জিতবেন? কত টাকা পাবেন বিজয়ী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT