আন্তর্জাতিক

দুই মামলায় ইমরান খানের জামিন

ইমরান খানকে দেখা যাচ্ছে, তিনি বাংলাদেশি সংবাদপত্রের জন্য ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, জামিনে মুক্তি পাওয়ার পর ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলোচিত আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা ও সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দিয়েছে দেশটি আদালত।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, গত ৩০ মে মঙ্গলবার ইমরান খানের প্রতিবাদী সমর্থকদের দ্বারা সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতা চালানোর নতুন অভিযোগে জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালতে ইমরান খান নিজে উপস্থিত হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে ইসলামাবাদ হাইকোর্টের বিাচরপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব এবং সামান রাফাত ইমতিয়াজের বেঞ্চ সন্ত্রাস মামলায় ১০ দিনের জন্য তার জামিন মঞ্জুর করেন।

একই সাথে তারা ইম দুর্নীতি মামলার জামিনের জন্য দুর্নীতিবিরোধী আদালতে আবেদনের পরামর্শ দেন। হাইকোর্টের নির্দেশনা মেনে ইমরান খান দুর্নীতিবিরোধী আদালতে জামিনে আবেদন করলে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৯ জুন পর্যন্ত জামিন দেন আদালত।

বিষয়:ইমরান খান পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…