বিনোদন

রমজানে ‘দ্বীনের পথে রোজার সাথে’ গাইলেন ইমরান

ইমরান গায়ে দোলনা পরিহিত, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান একটি কালো পোশাক পরিহিত, হাস্যোজ্জ্বল মুখের ছবি, যা রমজানে ধর্মীয় গানের পরিবেশের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্লে-ব্যাক কিংবা মিউজিক ভিডিওতে সমানতালে পাওয়া যায় চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুলকে। এবার তিনি এই রমজানে নতুন ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন। রুহ আফজা নিবেদিত গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’।

গীতিকার ও সাংবাদিক ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। এ গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।

এর আগেও ইসলামিক গান করেছিলেন ইমরান। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

গানটির সুরকার আমিরুল মোমেনীন মানিক বলেন, রমজানের এই পবিত্র মাসে একটি সুন্দর ইসলামি গান করার চেষ্টা করেছি আমরা। গানটির মধ্যে দিয়ে ইসলাম ও রমজানের বার্তা আরও ভালোভাবে সবার মাঝে ছড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

ফয়সাল রাব্বিকীন বলেন, সব মিলিয়ে চমৎকার আয়োজনে হয়েছে গানটি। সবার ভালো লাগবে বলেই আমরা আশাবাদী।

বিষয়:ইমরান মাহমুদুল ইসলামিক গান রমজান সংগীত সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…