চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল এনামুল হক বিজয়ের পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে। তদন্তের জেরে দুর্বার রাজশাহীর ক্রিকেটার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার খবর এসেছিল সংবাদমাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এমন খবর দিনভর আলোচনায়। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে বলেছিল, এ বিষয়ে কিছুই জানে না তারা। এবার বিসিবিও খোলাসা করল বিষয়টি। জানাল, বিজয়ের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা নেই।

শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, ‘দুর্নীতি দমন আচরণ সংক্রান্ত আইনি সমস্যার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এনামুল হক বিজয়কে বিদেশ ভ্রমণে নিষধাজ্ঞা দেয়া হয়েছে, সংবাদমাধ্যমে প্রচারিত এমন খবর বিসিবির নজরে এসেছে। তবে বিসিবি স্পষ্টভাবে বলতে চায় তার বিরুদ্ধে এমন কোন ব্যবস্থা নেয়ার বিষয়ে বিসিবি অবগত নয়। পাশাপাশি তার উপর করা বিধিনিষেধের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হয়নি।’

বিসিবির বিজ্ঞপ্তির আগে বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের বিশেষ ব্রাঞ্চের (ইমিগ্রেশন) সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে চ্যানেল আই অনলাইন। সংস্থাটির এক কর্মকর্তা জানান, এই বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে। বলেন, ‘ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এমনকি এখনও কোনো নির্দেশনাও আসেনি।’

এর আগে বিসিবি’র এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমে খবর আসে, রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এরমধ্যে বিসিবি’র দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এনামুলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকুইমিগ্রেশননিষেধাজ্ঞাফিক্সিংবিজয়বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT