চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চূড়ান্ত করতে ঢাকায় আইএমএফ ডিএমডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
প্রধান আলোচক নারী অর্থনীতিবিদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান বৈশ্বিক মন্দা এবং অন্যান্য পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে  আইএমএফ সদর দফতরে রিপোর্ট করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে আজ ঢাকায় এসেছেন।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সায়েহ তার ভারত সফর শেষ করে দিল্লি থেকে ঢাকায় এসেছেন।

আইএমএফের উচ্চপদস্থ এই কর্মকর্তা ১৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে থাকবেন। সফরকালে সায়েহ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৮ জানুয়ারি তিনি পদ্মা সেতু পরিদর্শন করবেন।

Banglabid

সরকার আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে একটি নীতিগত চুক্তিতে পৌঁছেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষা। সরকার আইএমএফের আরও কিছু শর্ত বাস্তবায়নের জন্য কিছুটা সময় চাইবে। ইতিমধ্যে কিছু শর্ত কার্যকর করা হয়েছে।

বাসস জানায়, আন্তর্জাতিক অর্থ সংস্থাটি বাংলাদেশকে তিনটি বিভাগে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দেবে। আইএমএফ এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ)-এর অধীনে ৮২২.৮২ মিলিয়ন সম্পূর্ণ সুদমুক্ত এসডিএফ প্রদান করবে। আইএমএফ ফ্লোটিং এসডিএফআই +১ শতাংশ সুদের হারে এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইসিএফ)-এর অধীনে বাংলাদেশকে আরও ১,৬৪৫.৬৪ মিলিয়ন এসডিএফ প্রদান করবে এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)-এর অধীনে ফ্লোটিং এসডিএফআই +০.৭৫ শতাংশ সুদের হারে ১ বিলিয়ন ডলার এসডিআর দেবে। এই ঋণ সাত কিস্তিতে পাওয়া যাবে। সুদের হার ফ্লোটিং হবে। এসডিআর সুদের হার অনুযায়ী সামগ্রিক ঋণের পরিমাণের ওপর গড় সুদের হার হবে ২.২ শতাংশ। ৩৫২.৩৫ মিলিয়ন এসডিআর বা প্রায় ৪৪৭.৪৮ মিলিয়ন মূল্যের ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে ফেব্রুয়ারিতে এবং পরবর্তী ছয়টি সমান কিস্তি হবে ৫১৯ মিলিয়ন এসডিআর বা প্রায় ৬৫৯.১৮ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, সায়েহরের করা প্রতিবেদন আইএমএফের বোর্ড সভায় উপস্থাপন করা হবে যার ভিত্তিতে ঋণ প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালত বর্জন আংশিক প্রত্যাহার করলেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা

পরবর্তী

সাকরাইন ঘিরে পুরান ঢাকায় উৎসবের আমেজ

পরবর্তী
পুরান ঢাকায় সাকরাইন উৎসবের সময় লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকরাইন ঘিরে পুরান ঢাকায় উৎসবের আমেজ

নৌকায় স্টাফদের সংঘর্ষের সময় কেবিন ইনচার্জ নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

লঞ্চে স্টাফদের সংঘর্ষে কেবিন ইনচার্জ নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT