অর্থনীতি

শনিবার ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

ঢাকায় আইএমএফের প্রতিনিধি দলের ছবি, আন্তর্জাতিক অর্থ তহবিলের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অর্থ তহবিলের অফিসের ছবি, আধুনিক ভবন ও লোগো স্পষ্ট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে চলতি সপ্তাহে ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল।

প্রতিনিধিদলটি ঢাকায় অবস্থানকালে শুরুতেই রোববার সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি পর্যালোচনায় আইএমএফের একটি দল আগামীকাল শনিবার (৫ এপ্রিল ) ঢাকায় আসছে।

দলটি ৬ এপ্রিল থেকে টানা দুই সপ্তাহ সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করবে। এ সফরে আইএমএফের দলটির সঙ্গে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে ১৭ এপ্রিল প্রেস ব্রিফিং করবে সফররত আইএমএফের দল। তবে প্রেস ব্রিফিংয়ের আগে ১৭ এপ্রিল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আরও একটি বৈঠক করবেন বলে জানা গেছে।

বিষয়:আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিনিধি দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…