অর্থনীতি

পাকিস্তানকে ৭ বিলিয়ন ডলার ঋণ দেবে আইএমএফ

পাকিস্তানের জন্য আইএমএফের ঋণ চুক্তির ছবি, বিশ্বব্যাংকের লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের জন্য আইএমএফের ঋণ চুক্তির ছবি, যেখানে বিশ্বব্যাংকের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানের জন্য আরও ৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শিগগিরই এই ঋণের প্রথম কিস্তি এক বিলিয়ন ডলার দেওয়া হবে, বাকি অর্থ মিলবে তিন বছরের মধ্যে।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার এই ঋণের অনুমোদন করেছে আইএমএফের পরিচালনা পর্ষদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা এবং তার দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রতিবদেনে জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে, এটিই হবে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে নেওয়া শেষ ঋণ। চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদ জনগণ এবং ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা করের পরিমাণ বাড়ানোসহ বেশ কয়েকটি অজনপ্রিয় পদক্ষেপে সম্মত হয়েছে।

আইএমএফ জানিয়েছে, অর্থনীতিকে স্থিতিশীল এবং আরও স্থিতিস্থাপক করতে সহায়তায় নতুন কর্মসূচির জন্য সঠিক নীতি ও সংস্কার প্রয়োজন। যদিও পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে, এটিই হবে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে নেওয়া শেষ ঋণ।

পাকিস্তান আইএমএফের পঞ্চম বৃহত্তম ঋণগ্রহীতা দেশ। ১৯৫৮ সাল থেকে এখন পর্যন্ত আইএমএফ এর কাছ থেকে ২০টিরও বেশি ঋণ নিয়েছে দেশটি।

বিষয়:আইএমএফ পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…