চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমির চোখে পলাশের জীবনটা কেবল শুরু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

পরিচালক কাজল আরেফিন অমির সহকারী ছিলেন জিয়াউল হক পলাশ। সেই সুবাদে ২০১৬ সালের দিকে অনেকটা জোর করে পলাশকে অভিনয় করাতে শুরু করেন অমি। শুরু থেকে পলাশ চাইতেন পরিচালক হতে, কিন্তু নির্মাতা অমি সবসময় পলাশের মধ্যে ‘অন্য কিছু’ দেখতে পেতেন!

অমির সিঙ্গেল নাটকগুলোতে দুই একটি সিকোয়েন্স পলাশের অভিনয় পছন্দ করতে থাকেন দর্শকরা। বিশেষ করে অমির ‘ট্যাটু’ নাটকে পলাশ প্রথম নজর কাড়েন। পরে অমি তার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলা চরিত্র বানিয়ে অভিনয় শুরু করান পলাশকে।

ওই নাটক দিয়ে পলাশ অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। গত তিন বছরে এই নাটকে অভিনয়ের কারণে ছোটপর্দায় এই সময়কার তারকা অভিনেতা হয়ে ওঠেন পলাশ।

সম্প্রতি পলাশ বিয়ে করেছেন। পাত্রী পরিবারের পছন্দের। নাম নাফিসা রুম্মান মেহনাজ। পলাশের বিয়ের খবর ফ্যান পেজে পোস্ট দিয়ে পরিচালক অমি আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ‘ছেলেটা তার নতুন জীবনে পা রেখেছে। ওদের জন্য অনেক দোয়া ভালোবাসা।’

শুরুর দিকে কথা তুলে ধরে অমি লিখেছেন, ২০১৬ সালের মার্চ কিংবা এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে (নাটক) জোর করে পলাশকে দিয়ে এক-দুই সিকোয়েন্স করে অভিনয় করাতাম। সে কখনওই অভিনয় করতে চাইতো না। বলতো অভিনয় করলে আমি ডিরেকশনে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো পলাশকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি হাল ছাড়িনি। চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন পলাশ। শুরু থেকে পলাশকে আগলে রাখা অমি লিখেছেন, পলাশকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে বলে বুঝাতে পারবো না আমার কতটুকু ভালো লাগে। অন্যকেউ এটা অনুভব করতে পারবে না। আমি চাই পলাশ জীবনে আরো অনেক বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু, এখনও অনেক দূর যেতে হবে। আমি পলাশকে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই।

সবশেষে অমি দোয়া জানিয়ে লিখেছেন, পলাশ ও আমাদের লক্ষ্মী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেছে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিকাজল আরেফিন অমিপলাশব্যাচেলরব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT