চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি দুঃখিত: এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে বিল গেটস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের দাতব্য উদ্যোক্তা বিল গেটস। এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেছেন, এই সম্পর্ক নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি তার সঙ্গে যত মিনিট সময় কাটিয়েছি, সব কটি মিনিটের জন্য অনুশোচনা করি এবং ক্ষমা চাই।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে ইমেইল, ছবি ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য রয়েছে, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টাইনের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত পাওয়া যায়।

প্রকাশিত নথিগুলোর মধ্যে থাকা একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেন, বিল গেটসের সঙ্গে তার সম্পর্কের পরিধি ছিল ব্যাপক। ওই ইমেইলে এপস্টেইন লেখেন, গেটসের বিবাহবহির্ভূত সম্পর্কের পরিণতি সামলাতে তাকে মাদক সংগ্রহে সহায়তা করা থেকে শুরু করে বিবাহিত নারীদের সঙ্গে তার গোপন সম্পর্কের আয়োজনেও তিনি জড়িত ছিলেন।

তবে ওই ইমেইলটি কখনো পাঠানো হয়নি। বিল গেটস ওই ইমেইলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে বলেন, ইমেইলটি কখনো পাঠানো হয়নি। সেটি ভিত্তিহীন। আমি জানি না, তিনি কেন এমন কথা লিখেছিলেন। হয়তো আমাকে আক্রমণ করার চেষ্টা ছিল। সে অনেক ধনী মানুষের সঙ্গে পরিচিত ছিল এবং বলত, তাদের কাছ থেকে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ সংগ্রহ করতে পারবে। পরে বুঝেছি, সেটি ছিল ভুল সিদ্ধান্ত।

Reneta

বিল গেটস জানান, তিনি প্রথম এপস্টেইনের সঙ্গে পরিচিত হন ২০১১ সালে এবং পরবর্তী তিন বছরে কয়েকবার নৈশভোজে অংশ নেন। তবে তিনি কখনো এপস্টাইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াননি।

বিল গেটসের এক মুখপাত্রও নথি প্রকাশের পর একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, এই নথিগুলো কেবল এটিই দেখায় যে, গেটসের সঙ্গে স্থায়ী সম্পর্ক না থাকায় এপস্টাইন হতাশ ছিল এবং অপবাদ ও ফাঁদ পাততে সে কত দূর যেতে পারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপস্টেইনবিল গেটস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT