বাংলাদেশ

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে আলোকসজ্জা, উৎসবমুখর পরিবেশ

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে রঙিন আলোকসজ্জা ও উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে রঙিন আলোকসজ্জা ও উৎসবমুখর পরিবেশ, বাংলাদেশে ধর্মীয় উৎসবের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর রমনা সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষে এর ভিতরে ও বাইরে সাজানো হয়েছে। নানা রঙের বেলুন, ফুল ও আলোকসজ্জায় বর্ণিল ক্রিসমাস ট্রি। গোয়ালঘরে রাখা হয়েছে শিশু যিশুখ্রিষ্ট ও মা মেরির প্রতিকৃতি।

প্রথা অনুযায়ী বড়দিনের আগের রাতেও হয় খ্রিষ্টযোগ। তাই রোববার রাতে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন নিজের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

রোববার সন্ধ্যার পর থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থনায় যোগ দিতে এসেছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন। গির্জার প্রবেশমুখে পুলিশ মোতায়েন দেখা গেছে। নিরাপত্তা তল্লাশির মাধ্যমে গির্জায় প্রবেশ করতে হচ্ছে সবাইকে।

আগামীকাল সোমবার ২৫ ডিসেম্বর সকালে প্রার্থনার মধ্য দিয়ে যিশুখ্রিষ্টের জন্মদিন উদযাপনের সূচনা করবে খ্রিষ্টান সম্প্রদায়।

বিষয়:আলোকসজ্জা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…