চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত বনাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অবৈধ ইটভাটা অপসারণে তাগাদাপত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৫
চট্টগ্রাম, জনপদ
A A
অবৈধ ইটভাটা সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে, ধ্বংসের জন্য তাগাদা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ বিপর্যয় রক্ষায় ও জনস্বার্থে চট্টগ্রামের চন্দনাইশ ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অবৈধ ইটভাটা অপসারণে দেওয়া ডিমান্ড অব জাস্টিস নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআরএফ)।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া আহসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর এই তাগাদাপত্র দেন।

এতে উল্লেখ করা হয়, চন্দনাইশ ও এর আশপাশের সংরক্ষিত বনাঞ্চলসহ চট্টগ্রামের অধিকাংশ ইটভাটার লাইসেন্স নেই। তবুও প্রশাসনের নাকের ডগায় এসব ইটভাটা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আবাদী জমির টপ সয়েল ছাড়াও এসব ইটভাটায় ব্যবহৃত হচ্ছে পাহাড়ি মাটি, ইট পোড়াতে নির্বিচারে কাটা হচ্ছে বনের গাছ। এর ফলে উর্বরতা হারাচ্ছে জমি। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ, পশু, পাখি, গাছপালা এবং জলাশয়গুলোর। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিভিন্ন ফসলের ফলনও দিন দিন কমে যাচ্ছে।

Banglabid

এতে আরও বলা হয়, চন্দনাইশের পাহাড় ও সমতলে গড়ে ওঠা ৩১টি ইটভাটার ২৫টিই অবৈধ। গত ৪ মার্চ ২০২৩ তারিখে বিএইচআরএফের পক্ষে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল চন্দনাইশের কাঞ্চনাবাদে গড়ে ওঠা ইটভাটা সরেজমিন পরিদর্শন করেন। এ সংক্রান্ত সংবাদ আঞ্চলিক, জাতীয় ও অনলাইন মিডিয়া এবং টিভিতে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় ইটভাটায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানে তৎকালীন স্থানীয় এমপি নজরুল ইসলামের ভাগিনা জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ রোকনের মেসার্স শাহ আলী রজা (র.) ব্রিকস (এসএবি) ম্যানুফ্যাকচারার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই বছরের ২২ মে অনুমোদনহীন ইটভাটা বন্ধে নির্দেশনা অমান্য করায় আইনি নোটিশ দেয় বিএইচআরএফ।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযানে জরিমানার মাধ্যমে ইটভাটাকে বৈধতা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৯ মে এসএবি ইটভাটার চিমনি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন, যা সরেজমিনে বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও অনলাইন মিডিয়া এবং টিভিতে প্রকাশিত হয়।

Reneta

অভিযানের পর অবৈধ ইটভাটা ও পাহাড় কাটা কার্যক্রম কিছুদিন বন্ধ ছিলো। কিন্তু ৫ আগষ্ট পরবর্তী প্রশাসনের নানান পরিবর্তন ও শূন্যতার সুযোগে আমিন আহমদ বাহিনীর নেতৃতে চন্দনাইশের কাঞ্চননগর এর বিস্তৃর্ণ পাহাড়ে আবার পরিবেশ বিপন্ন করে অবৈধ ইটভাটার কাযক্রম চলছে। এর আগে চট্টগ্রামের পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অন্তবর্তী সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দেন ১০৫ জন মানবাধিকার আইনবিদ।

উল্লেখ্য; বিগত ২৪ শে ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দেন। মহামান্য হাইকোর্টের এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন পক্ষ থেকে পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসনকে চন্দনাইশ সহ সবখানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার আদেশ মান্য করতে এই ডিমান্ড জাস্টিস প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ ইটভাটাডিমান্ড অব জাস্টিসবাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT