চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমানিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশিসহ নন-ইইউ দেশের কর্মীদের জন্য বৈধ হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকার শর্তসাপেক্ষে অবৈধ হয়ে পড়া বিদেশি শ্রমিকদের জন্য একটি বিশেষ ‘রাজক্ষমা’ কর্মসূচি চালু করেছে।

সোমবার (২৭ এপ্রিল) রোমানিয়ার অফিশিয়াল গেজেটে এই জরুরি অধ্যাদেশের বিস্তারিত প্রকাশ করা হয়। পরে বুধবার (২৯ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

প্রকাশিত ৩২ নম্বর জরুরি অধ্যাদেশের ৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর বিভিন্ন কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ বহাল থাকবে।

Banglabid

দূতাবাস জানায়, অনেক বাংলাদেশি কর্মী ওয়ার্ক ভিসা নিয়ে রোমানিয়ায় গেলেও নিয়োগকর্তার অনীহা বা চুক্তি অনুযায়ী কাজ না পাওয়ার কারণে ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পেয়ে অবৈধ অবস্থায় চলে যান। এছাড়া কিছু ক্ষেত্রে নিয়োগকর্তা বেতন থেকে ট্যাক্স কেটে নিলেও তা সরকারি কোষাগারে জমা দেয় না কিংবা সময়মতো টেম্পোরারি রেসিডেন্স কার্ড (টিআরসি) আবেদন করে না—এমন পরিস্থিতিতেও অনেকেই অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

নতুন নিয়ম অনুযায়ী, এই সুযোগ নিতে চাইলে সংশ্লিষ্ট কর্মীকে আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে শর্ত হলো, আবেদনকারীর অবশ্যই একজন বৈধ ও নতুন নিয়োগকর্তা থাকতে হবে। ওই নিয়োগকর্তার মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর টিআরসি কার্ডের আবেদন করা যাবে।

তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয় বলে জানিয়েছে দূতাবাস। যারা ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ (রিটার্ন ডিসিশন) পেয়েছেন বা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন, তারা এই ‘রাজক্ষমা’ কর্মসূচির আওতায় পড়বেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Reneta

দূতাবাস আরও জানিয়েছে, এটি একটি নতুন উদ্যোগ হওয়ায় শুরুতে কিছু জটিলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস, বুখারেস্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে কয়েক হাজার বাংলাদেশি কর্মীর বৈধ হওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ বাংলাদেশিইউরোপবৈধ হওয়ার সুযোগরোমানিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT