চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি না থাকলেও…’ ইলিয়াস কাঞ্চনের আবেগঘন আহ্বানে ভারী সমাবেশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৬
বিনোদন
A A

নায়ক পরিচয়ের বাইরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে সবার পরিচিত ইলিয়াস কাঞ্চন। তবে এক সময়কার দাপুটে এই অভিনেতা শারীরিকভাবে ভালো নেই। ১৫ মাস লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিয়ে গেল সপ্তাহে দেশে ফিরেছেন। পরিবার, স্বজনদের সঙ্গে এই দুঃসময় ভাগাভাগি করছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নিরাপদ সড়ক চাই’-এর ১১তম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি আবেগাক্রান্ত হয়ে বলেন, “৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবনরক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলন।”

দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, মহান আল্লাহ-তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে, নিরাপদ সড়ক আন্দোলনের পাশে আবারও সক্রিয়ভাবে কাজ করার শক্তি দেন।

Banglabid

তিনি বলেন, তিন দশকেরও বেশি সময় আগে ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনাকে নিরাপদ সড়ক আন্দোলনের শক্তিতে পরিণত করেছিলাম। দীর্ঘ এই পথচলায় আন্দোলনটি এখন আর কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং সারাদেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।

নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠিত করতে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হওয়ার আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা।

আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

Reneta

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চলছে তার চিকিৎসা। গেল আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরাতে পারেননি। জানা যায়, ১২ আগস্ট আবার লন্ডনে চিকিৎসা নিতে ফিরে যাবেন ইলিয়াস কাঞ্চন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চননিরাপদ সড়ক চাইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT