রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত সমাবেশ প্রাঙ্গণ

জনসমাবেশে অংশগ্রহণকারীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ ও সমাবেশ করছে, বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হতে শুরু করেছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট। শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশটি আজ শুরু হবে বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল থেকে ঢাকার বাইরে থেকে এসে জড়ো হয়েছেন। প্রচণ্ড রোদের পর হালকা বৃষ্টি উপেক্ষা করে কর্মীরা মঞ্চের সামনে এসে সমবেত স্লোগান দিচ্ছেন।

মঞ্চে বর্তমানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। মঞ্চে অতিথিদের জন্য ১৪টি চেয়ার রাখা রয়েছে। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকে।

শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের শান্তি সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…