অপরিকল্পিত শিল্পায়নের কারণে নদী দূষণ উল্লেখ করে আগামীতে বর্জ্য ব্যবস্থাপনা, নদী ড্রেজিং ও পানি প্রবাহ ঠিক রেখে পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার আশপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্য রক্ষার জন্য প্রণয়ন করা মাস্টারপ্ল্যান-এর সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নদী বাঁচলেই দেশ বাঁচবে।







