জনপদ

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষের দৃশ্য, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত যানবাহন ও ধোঁয়া উঠছে, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের মধুপু‌র এলাকায় পিকআপ-মোটরসাইক সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার ১৮ ডি‌সেম্বর ভো‌রে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগা‌তি উপ‌জেলার শালচুড়া গ্রা‌মের জালাল উদ্দি‌নের ছে‌লে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপ‌জেলার মুরাদপ‌ট্টি চুয়া‌লিপাড়া গ্রা‌মের শ‌হিদুল শিকদারের ছে‌লে হাফেজ হাসান শিরাজী (১৮)। নিহতরা স্থানীয় রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের ইমাম ও মোয়া‌জ্জিন।

স্থানীয়রা জানায়, দুইজন কাকরাইদ রামকৃষ্ণবা‌ড়ি মস‌জি‌দের  ইমাম‌তি ও মোয়া‌জ্জি‌নের দা‌য়িত্ব পালন কর‌তেন। আজ ভো‌রে মস‌জি‌দের দি‌কে যাওয়ার পথে বিপ‌রীত দিক থে‌কে আসা পিকআপের সা‌থে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকে‌লে থাকা মোয়া‌জ্জিন ও ইমাম গুরুতর আহত হয়। ‌প‌রে তাদের উদ্ধার ক‌রে ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়ার প‌থে তাদের মৃত‌্যু হয়।

মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পিকআপ জব্দ করা হ‌লেও  চালক পা‌লি‌য়ে‌ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।

বিষয়:টাঙ্গাইল নিহত ২ পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…