কক্সবাজার

জুলাই মাসে সনদ ঘোষণা না হলে, সরকারকে বাধ্য করা হবে: নাহিদ

জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, নাহিদ সমর্থকদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করছে, নাহিদ সমর্থকদের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে, নাহয় সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করা হবে। বাংলাদেশের জনগণ সংস্কারের জন্য অপেক্ষা করছে। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা এবং সনদপত্র হতে হবে।

শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজারে জুলাই পথসভায়র ভাষণে এসব বলেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করা হবে।

জনসভায় এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি দল সংস্কারের বিপক্ষে, নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পূণর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিষয়:আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি কক্সবাজার জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…