বাংলাদেশ

গণমাধ্যম ঘেরাও করলে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য মন্ত্রণালয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় লোগো, বাংলাদেশ সরকারের স্বীকৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসিয়াল লোগো, বাংলাদেশের জাতীয় চিহ্নসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গণমাধ্যমকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণার বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অবহিত হয়েছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বক্তব্য হলো, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।

মিডিয়াকে হুমকি প্রদানসহ ঘেরাওয়ের ঘোষণায় মন্ত্রণালয় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

উল্লেখ্য, সম্প্রতি কয়েকজন ব্যক্তি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি মিডিয়া অফিস ঘেরাও ও দখল করার হুমকি দিয়েছে। ইতোমধ্যে একটি সংবাদপত্র কর্তৃপক্ষ এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে।

বিষয়:গণমাধ্যম তথ্য মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…