চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ সংস্কারের বিপক্ষে গেলে জাতি তাদের প্রত্যাখ্যান করবে: মিয়া গোলাম পরওয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।  ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা এই সংস্কারের পক্ষে আছি। আমরা দেশবাসীকে এ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, গোটা জাতি সংস্কারের পক্ষে, কেউ যদি তার বিপক্ষে যায়, জাতি তাদের প্রত্যাখ্যান করবে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্দোলনরত ৮ দলের প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার ভাষণে জাতি ভেবেছিল সংকট কেটে যাবে কিন্তু এই ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে।

নির্বাচনের আগে গণভোট না হওয়ায় দেশবাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংশয় সরকারকে দূর করতে হবে। ৫ দফা দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে। একই দিনে গণভোট ও নির্বাচন নিয়ে জাতির মধ্যে সংশয় তৈরি হয়েছে যা সরকারকে দূর করতে হবে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শ করে মাঠ পর্যায়ে প্রশাসন রববদল করা হচ্ছে। বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়েছেন?

Reneta

জামায়তের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা সরকারের উপলব্ধি করা উচিত। সরকারে লক্ষ্য রাখা উচিত, যেন কোনো রাজনৈতিক চাপে পড়ে নতুন বাংলাদেশ গড়া ভেস্তে না যায়।

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে আমরা সকলে ‘হ্যাঁ’ বলব এবং জাতিকেও ‘হ্যাঁ’ ভোট দেবার জন্য উদ্ভুদ্ধ করব। সরকার যেন গণভোট নিয়ে ব্যাপকভাবে প্রচার করে। যাতে গণভোট সহজ হয়।

মিয়া গোলম পরওয়ার বলেন, অনলাইনে একটি দলের কর্মীরা গণভোটে ‘না’ ভোট দেয়ার জন্য প্রচার করছে। জাতি তাদের প্রত্যাখান করবে।

শেখ হাসিনার মামলার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার বিচার নিয়ে এই সরকারের আমলে বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে চলছে। এই বিচারের প্রতি মানুষের আস্থা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটজাতীয় নির্বাচনজামায়াতে ইসলামীনা ভোটহ্যাঁ ভোট
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT