চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণভাবে আইইবি’র নির্বাচন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A
শান্তিপূর্ণভাবে আইইবি’র নির্বাচন সম্পন্ন, ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রতিবারের মতো এবারো শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে প্রকৌশলীরা স্বস্তি প্রকাশ করেছেন। নির্বাচন উপলক্ষে আইইবির চত্বরে প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয়। এইসময় ভোট দিতে আসা অনেক প্রকৌশলী তাদের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আইইবির চত্বরে আসেন। এই নির্বাচন পারিবারিক মিলনমেলার আবহ সৃষ্টি করেছিল।

Banglabid

আইইবির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, ‘বিগত নির্বাচনগুলোর মতো এবারো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রকৌশলীরা তাদের ভোট দান করতে পেরেছেন। সম্পূর্ণ স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। নির্বাচনের ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী প্রকৌশলী মোঃ আবদুস সবুর বলেন, নির্বাচন জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। নির্বাচনে ভোট দিতে আসা সকল প্রকৌশলীদের ধন্যবাদ জানান।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়, আইইবির নির্বাচনে ১০ টি কেন্দ্রীয় নির্বাহী পদের বিপরীতে ৩৪জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন, সাতটি বিভাগীয় কমিটির ৮৮টি পদের বিপরীতে ১৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Reneta

আইইবি ঢাকা কেন্দ্রের চারটি পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের জন্য ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকায় ১২ টি পদের বিপরীতে ২৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটাররা ওএমআর শিটের মাধ্যমে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে।

উল্লেখ, আইইবি সদর দফতরসহ সারাদেশে ১৮ কেন্দ্র, ৩৩ উপকেন্দ্রে, ১৩ আন্তর্জাতিক শাখায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার আইইবির ভোটারের সংখ্যা ১৭ হাজার ৬শ ১১।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইবিইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT