চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপজলের মন্তব্য নিয়ে ইধিকার কড়া জবাব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
দুইজন ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা প্রযোজক ডিপজল সম্প্রতি গণমাধ্যমে ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। ‘ইধিকা বিগত ছবিতে যে ড্রেস পরেছে, সেগুলো মানুষ পরেনা। ইন্ডিয়ায় সে যেসব ড্রেস পরেছে সেটা ওখানে ভালো। বাংলাদেশে এসে বোরকা না পরা বেটার!’

ডিপজলের এমন মন্তব্য নজরে এসেছে ইধিকা পালের। তিনি ডিপজলের মন্তব্যে অনেকটা মনঃক্ষুণ্ণ হয়েছেন! ‘প্রিয়তমা’ খ্যাত এই নায়িকা উল্টো ডিপজলের কাছে প্রশ্ন ছুঁড়ে জানতে চেয়েছেন, ‘অশ্লীল আসলে কোনটা?’

ইধিকা পাল বলেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট বা আমার যে ক‘টা কাজ আছে সেখানে অশ্লীলতা আছে বলে আমার মনে হয় না। উনি (ডিপজল) আমার থেকে অনেক সিনিয়র। তার কাছ থেকে আমি কোনোদিনও এমন কথা আশা করিনি। অশ্লীল শুধু পোশাকআশাক হয় না, অশ্লীল মানুষের আচরণও হয়। সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ।

গেল ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবি করে ব্যাপকভাবে আলোচিত হন ইধিকা পাল। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেন। সেই সুবাদে ইধিকার ঢাকার যাতায়াত বাড়ছে।

সম্প্রতি একটি বিউটি সেলুনের উদ্বোধনে ও একটি ডকুমেন্টারির শুটিংয়ে তিনি ঢাকা আসেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গে ফিরে যাওয়ার সময় ডিপজলের মন্তব্যের জবাব দেন ইধিকা।

এদিকে, শোনা যাচ্ছে হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ ছবিতে অভিনয় করবেন ইধিকা পাল। যে ছবিতে তার বিপরীতে থাকবেন শরিফুল রাজ।

ট্যাগ: অভিনয়ইধিকাকবিডিপজলনায়কনায়িকাপ্রিয়তমালিড বিনোদনশরিফুল রাজশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেদ্দা চেম্বারের সাথে এফবিসিসিআই’র বৈঠক

পরবর্তী

পাকিস্তানকে সুপার ওভারে হারাল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের নারী ক্রিকেটার ব্যাটিং করছে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে সুপার ওভারে হারাল বাংলাদেশ

ছাত্রদল নেতা পুলিশের কাছে ছবি পাঠানোর সময় ধরা পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হত্যার পর হাইকমান্ডের কাছে ছবি পাঠান ছাত্রদল নেতা: সিটিটিসি

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT