তথ্যপ্রযুক্তি

মোবাইল ইন্টারনেট চালু বিষয়ে যা বললেন আইসিটি প্রতিমন্ত্রী

মোবাইল ফোনের স্ক্রিন দেখাচ্ছে, টাওয়ার থেকে সংকেত গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাতে মোবাইল ফোন, পেছনে টেলিযোগাযোগ টাওয়ার, মোবাইল ইন্টারনেট সংযোগের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে মোবাইল ইন্টারনেট চালু করতে আগামীকাল (২৮ জুলাই) রোববার অপারেটরদের সাথে বৈঠকে বসবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে, কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে।

শনিবার (২৭ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

এর আগে, পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কুটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুত, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত ওয়াইফাই সেবা পায়।

পরদিন বুধবার থেকে বাসা-বাড়িতে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ আছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, রবি-সোমবার থেকে মোবাইল ডাটা পাওয়া যাবে।

বিষয়:আইসিটি প্রতিমন্ত্রী কোটা আন্দোলন ছাত্র আন্দোলন পলক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোবাইল ইন্টারনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…