চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট কর্মসংস্থান মেলায় সিভি দেখে চাকরি দেবেন জেলা প্রশাসক

রউফ জালাল রউফ জালাল
২:১৬ অপরাহ্ণ ২১, জুন ২০২৩
জনপদ, বগুড়া
A A
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসকের উপস্থিতি, আলোচনা ও সিভি দেখার প্রক্রিয়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্ট কর্মসংস্থান মেলা। এই মেলায় অংশগ্রহণকারী স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানসমূহ ড্রপ বক্সে জমাকৃত সিভি হতে চাকুরিপ্রত্যাশীদের সাথে সাথে ইন্টারভিউ গ্রহণ করে যোগ্যতার ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীদের চাকুরি প্রদান করবেন বগুড়া জেলা প্রশাসক।

আগামী ২৪ জুন বগুড়ায় চাকুরি প্রত্যাশীদের সিভি সংগ্রহের জন্য সিভি ড্রপ বক্স স্থাপন করা হবে স্মার্ট কর্মসংস্থান মেলায়। মেলার উদ্বোধন উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ায় আয়োজিত হচ্ছে এই স্মার্ট কর্মসংস্থান মেলা।

বগুড়া জেলাকে স্মার্ট ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে জেলার বেকার সমস্যার সমাধান, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তিতে আরও উন্নতি সাধনের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে জেলা প্রশাসন, বগুড়ার উদ্যোগে আগামী ২৪ জুন, শহিদ টিটু মিলনায়তনে স্মার্ট কর্মসংস্থান মেলা ২০২৩ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকসহ মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Banglabid

অনুষ্ঠানে আইডিইএ প্রজেক্ট কর্তৃক ৩২ জন নারী উদ্যোক্তাগণকে তাদের কাজের প্রতি আরো আগ্রহী করে তোলার জন্য সম্মাননা সূচক চেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ১০ জন সম্ভবনাময় উদ্যোক্তা/ ফ্রিল্যান্সারদেরকে তাদের কাজ ভালোভাবে করার ক্ষেত্রে উৎসাহ দেয়ার জন্য ল্যাপটপ প্রদান করা হবে।

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা (৮ম থেকে মাস্টার্স) অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্টেশন করে সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের (https://nise gov bd youth fair-registration/ Bogra) সুযোগ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি প্রতিমন্ত্রীজুনাইদ আহমেদ পলক
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT