চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই মুহূর্তের জন্য ৪৫টা নিদ্রাহীন রাত মেনে নেব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় নারী ক্রিকেটাররা উল্লাসে ভরা আনন্দের মুহূর্তে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতি মান্দানা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। স্মৃতি মান্দানা-হারমানপ্রীত কৌররা ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে উঁচিয়ে ধরেছেন স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। আবেগে ভাসছে পুরো ভারত। ম্যাচ শেষে দলের এবং সতীর্থদের পরিশ্রমের কথা জানালেন তারকা ব্যাটার স্মৃতি মান্দানা।

স্মৃতি বলেছেন, ‘প্রতিটি বিশ্বকাপে আমরা অংশ নিয়েছি, প্রতিবারই আমাদের সবার জন্য অনেক হৃদয়ভাঙা মুহূর্ত এসেছে। তবুও আমরা সবসময় বিশ্বাস করেছি যে আমাদের দায়িত্বটা আরও বড়, শুধু জেতা নয়, নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আর সত্যি বলতে কী, গত দেড়মাসে আমরা যে সমর্থন পেয়েছি, সেটা অবিশ্বাস্য। অবশেষে বিশ্বকাপ জেতা, এই মুহূর্তের জন্য সেই ৪৫টা নিদ্রাহীন রাত মেনে নেব। শেষ টি-টুয়েন্টি বিশ্বকাপটা আমাদের সবার জন্য সত্যিই কঠিন ছিল। তারপর থেকে আমাদের লক্ষ্য একদম পরিষ্কার ছিল, আরও ফিট হওয়া, আরও শক্তিশালী হওয়া, আর প্রতিটি ক্ষেত্রে আরও ভালো হওয়া।’

‘এই দলের বিশেষত্ব যেটা নিয়ে কেউ আসলে খুব একটা কথা বলে না। সেটা হল, আমরা কতটা একসাথে থেকেছি। সবাই একে অপরকে সমর্থন করেছে, ভালো দিনেও খারাপ দিনেও। আমরা সত্যিই একে অপরের সাফল্য উদযাপন করেছি। এইবার দলের পরিবেশটা এতটাই ইতিবাচক, এতটাই সংযুক্ত ছিল। মনে করি, এটাই সবচেয়ে বড় পার্থক্য।’

Banglabid

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়া বাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাইনালভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্মৃতি মান্দানাহারমানপ্রীত কৌর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেলহত্যা দিবস আজ

পরবর্তী

যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে তারেক রহমানের আহ্বান

পরবর্তী
বাংলাদেশে নির্বাচনী পরিস্থিতি নিয়ে তরিক রহমানের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে তারেক রহমানের আহ্বান

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শোভা, রাতের আলোতে উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি অফিসে বোমা হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

সর্বশেষ

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, কে কোন মন্ত্রণালয়ে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT