চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী তিন অভিযোগে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট, হবে শুনানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হবে কি না-তা নির্ধারণে শুনানি শুরু করতে যাচ্ছে আইসিসি।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) শুনানি শুরু হওয়ার কথা।

শুনানিতে বিচারকরা নির্ধারণ করবেন, দুতার্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর মতো পর্যাপ্ত প্রমাণ আছে কী না। শুনানি শেষে ৬০ দিনের মধ্যে আদালত লিখিত সিদ্ধান্ত দেবে।

৮০ বছর বয়সী দুতার্তে এই শুনানিতে সরাসরি উপস্থিত থাকবেন না। তার আইনজীবীদের আবেদনে আদালত তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। যদিও বিচারকরা বলেছেন তিনি শুনানিতে অংশ নেওয়ার মতো শারীরিকভাবে সক্ষম।

মাদকবিরোধী যুদ্ধ
দুতার্তের ছয় বছরের ক্ষমতাকালে চালানো তথাকথিত “মাদকবিরোধী যুদ্ধ”-এ হাজারো মানুষ নিহত হন। আইসিসির কৌঁসুলিরা তার বিরুদ্ধে তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

Reneta

প্রথম অভিযোগটি দাভাও সিটির মেয়র থাকাকালে (২০১৩–২০১৬) ১৯টি হত্যাকাণ্ডে সহ-অভিযুক্ত হিসেবে তার সংশ্লিষ্টতা নিয়ে। দ্বিতীয় অভিযোগটি ২০১৬–২০১৭ সালে প্রেসিডেন্ট থাকাকালে ১৪ জন তথাকথিত “হাই ভ্যালু টার্গেট” হত্যার সঙ্গে সম্পর্কিত। তৃতীয় অভিযোগে ২০১৬–২০১৮ সালে নিম্নস্তরের সন্দেহভাজন মাদক ব্যবহারকারী বা বিক্রেতাদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪৩টি হত্যার কথা বলা হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এই শুনানি ফিলিপাইনের মাদকবিরোধী যুদ্ধের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

অভিযোগ রয়েছে, দুতার্তের অভিযানে প্রকৃত নিহতের সংখ্যা ৩০ হাজার পর্যন্ত হতে পারে। ভুক্তভোগীদের আইনজীবীরা বলছেন, পূর্ণাঙ্গ বিচার শুরু হলে আরও অনেক পরিবার সামনে এসে সাক্ষ্য দিতে উৎসাহিত হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালত, নেদারল্যান্ড

ভুক্তভোগীদের আশা
২০১৭ সালে দুই ছেলেকে হারানো ল্লোরে পাসকো বলেন, এটাই সত্যের মুহূর্ত। আমরা আশা করি আইসিসি ও বিচারকরা ভুক্তভোগীদের আর্তনাদ শুনবেন।

১৯ বছর বয়সী ছেলে হারানো মা লুজভিমিন্দা সিয়াপো বলেন, দুতার্তে ছিলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

দুতার্তের অবস্থান
দুতার্তে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী নিকোলাস কাউফম্যান জানিয়েছেন, তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করছেন।

দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। গত বছরের মার্চে তাকে ম্যানিলায় গ্রেপ্তার করে নেদারল্যান্ডসে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিসির আটক কেন্দ্র শেভেনিঙ্গেন কারাগারে আছেন। প্রাথমিক শুনানিতে তিনি ভার্চুয়াললি উপস্থিত হন।

এক চিঠিতে দুতার্তে বলেছেন, তিনি আদালতের এখতিয়ার স্বীকার করেন না এবং নিজের উত্তরাধিকার নিয়ে গর্বিত। তিনি বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র-এর বিরুদ্ধে তার অপহরণে সহযোগিতার অভিযোগও তোলেন।

ফিলিপাইন ২০১৯ সালে দুতার্তের নির্দেশে আইসিসি থেকে বেরিয়ে গেলেও, আদালত বলেছে ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে সংঘটিত অভিযোগিত অপরাধের ওপর তাদের এখতিয়ার বহাল রয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরক্ষা পক্ষ আপিল করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ আদালতমাদকবিরোধী যুদ্ধমানবতাবিরোধী অপরাধরদ্রিগো দুতার্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT