চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্ত-লিটনের উন্নতি, অবনতি মোস্তাফিজ-শরিফুলের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সুপার এইটে ব্যর্থ হয়েছে টিম টাইগার্স। সেখানে ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ভালো করেছেন তাওহীদ হৃদয়ও। ফলও পেলেন। আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিন টাইগার ব্যাটার। বল হাতে উন্নতির ধারাবাহিকতা বজায় রেখেছেন রিশাদ হোসেন। সুযোগ পেয়ে ভালো করেছেন শেখ মেহেদী। তবে অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের।

ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখে তিনধাপ এগিয়ে এসেছেন হৃদয়। ৫৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন। ২৭ নম্বরে আছেন যৌথভাবে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কার সাথে। আফগানিস্তানের বিপক্ষে ফিফটি দিয়ে রানে ফিরেছেন লিটন। এগিয়েছেনও চারধাপ। ৫২২ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৩৯ নম্বরে। যৌথভাবে অবস্থান করছেন সাউথ আফ্রিকার ডেভিড মিলারের সাথে।

গ্রুপপর্বে আলো ছড়াতে না পারলেও সুপার এইটে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে রান পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এগিয়েছেন র‌্যাঙ্কিংয়ে। ৭ ধাপ এগিয়ে ৪৯৯ পয়েন্ট নিয়ে এসেছেন ৪৭ নম্বরে। সেখানে সঙ্গী ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

৮ ধাপ অবনতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ৪০৫ রেটিং নিয়ে নেমেছেন ৮১ নম্বরে। নয় ধাপ অবনতিতে সাকিব নেমেছেন ৮৪ নম্বরে। ৪০১ রেটিং পয়েন্ট তার। বিশ্বকাপে না থাকা আফিফ হোসেনের অবনতি হয়েছে ছয় ধাপ। ৩৭৫ রেটিং নিয়ে নেমেছেন ৯৫ নম্বরে।

দীর্ঘদিন পর ব্যাটারদের শীর্ষস্থানে এসেছে পরিবর্তন। ভারতের সূর্যকুমার যাদবকে ঠেলে সিংহাসন দখলে নিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৮৪৪ পয়েন্ট নিয়ে সূর্যকুমারের পাশাপাশি পেছনে ঠেলেছেন ফিল সল্ট, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। ৮৪২ পয়েন্ট নিয়ে সূর্যকুমার দুইয়ে, ৮১৬ পয়েন্ট নিয়ে সল্ট তিনে, ৭৫৫ পয়েন্ট নিয়ে বাবর চারে এবং ৭৪৬ পয়েন্ট নিয়ে রিজওয়ান পাঁচে নেমেছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও শেখ মেহেদী। তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে এসেছেন রিশাদ। ৫৮৯ পয়েন্ট নিয়ে সেখানে অবস্থান করছেন তাসকিন আহমেদ, ভারতের জাসপ্রীত বুমরাহ ও আফগানিস্তানের নাভিন উল হকের সঙ্গে। তানজিম সাকিব এগিয়েছেন চার ধাপ। ৪৬০ পয়েন্ট নিয়ে ৬৫ এসেছেন এ পেসার। বিশ্বকাপে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। ইকোনমি নিয়ন্ত্রণে রেখে বল করে পেয়েছেন সাফল্য। পাঁচ ধাপ এগিয়েছেন। ৫৩৯ পয়েন্ট নিয়ে এসেছেন ৩৪ নম্বরে।

Reneta

মোস্তাফিজুর রহমানের অবনতি হয়েছেন চার ধাপ। ৬২০ পয়েন্ট নিয়ে নেমেছেন ১৮ নম্বরে। সাকিবের অবনতি হয়েছে চার ধাপ। ৫১৬ রেটিং নিয়ে তার অবস্থান ৪০ নম্বরে। বিশ্বকাপে সুযোগ না পাওয়া শরীফুল নেমেছেন ৮ ধাপ। ৪৫৫ রেটিং নিয়ে আছেন ৬৬ নম্বরে।

বিশ্বকাপ দলে না থাকা হাসান মাহমুদ ও নাসুম আহমেদের অবনতি হয়েছে ৪ ধাপ করে। ৪৩২ রেটিং পয়েন্ট নিয়ে দুজনে যৌথভাবে আছেন ৭৫ নম্বরে। ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে বল হাতে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ খানের রেটিং পয়েন্ট ৬৮১।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমেছেন সাকিব। ১২ রেটিং পয়েন্ট কমায় নেমে গেছেন ছয়ে। অজি অলরাউন্ডার স্টয়নিস গত সপ্তাহে ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেছিলেন। সুপার এইটের ব্যর্থতায় ২০ পয়েন্ট হারিয়েছেন। একলাফে নেমে গেছেন চারে। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এসেছেন হাসারাঙ্গা। দুধাপ এগিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২১৪ রেটিং পয়েন্ট তার। ভারতের হার্দিক পান্ডিয়া করেছেন দুর্দান্ত। ২১৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন তিনে। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে বহাল আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে টাইগারদের মধ্যে উন্নতি করেছেন রিশাদ ও শেখ মেহেদী। ৮৬ পয়েন্ট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ৪১ নম্বরে এসেছেন। শেখ মেহেদী উন্নতি করেছেন একধাপ। ৭১ পয়েন্ট নিয়ে উঠেছেন ৫৩ নম্বরে। মাহমুদউল্লাহর অবনতি হয়েছ চার ধাপ। ৭৯ পয়েন্ট নিয়ে নেমেছেন ৪৫ নম্বরে। আফিফ হোসেন নেমেছেন পাঁচ ধাপ। ৪৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮০ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তানজিমবাংলাদেশ২৪মোস্তাফিজরিশাদর‌্যাঙ্কিংলিটনলিড স্পোর্টসশান্তসাকিবহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT