চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন যে আট নিয়ম আসল ক্রিকেটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটের নতুন নিয়মের ছবি, বলের পরিবর্তে লাল বল ব্যবহার হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর বাকি মাসখানেক। এমন সময় আটটি নতুন নিয়ম সংযোজন করল আইসিসি। অক্টোবরের বিশ্বআসর থেকে কার্যকর হবে সেগুলো, জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

মহামারির প্রাদুর্ভাবে গত দুবছর বলে লালা ব্যবহার নিষিদ্ধ রেখেছিল আইসিসি। সে নিয়মকে স্থায়ী রূপ দিল সংস্থাটি। বলের ধার বাড়ানোর জন্য এখন থেকে আর কখনোই লালার ব্যবহার করা যাবে না।

কোনো ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটার উইকেটে এসে স্ট্রাইক প্রান্তে খেলবেন, ক্যাচ নেয়ার আগে ব্যাটাররা হাফক্রিজ পার করেছেন কিনা তা আর বিবেচনা করা হবে না।

মানকাডিং বা বল করার আগে নন-স্ট্রাইকের ব্যাটারকে আউট করার নিয়ম এখন থেকে পুরোপুরি বৈধ। আউটের পদ্ধতিকে ‘আনফেয়ার প্লে’ না বলে এবার বলতে হবে রান আউট।

ওয়ানডে এবং টেস্টে উইকেট পতনের পর মাঠ ছাড়ার এবং নতুন ব্যাটার স্ট্রাইক নেয়ার জন্য সাধারণত তিন মিনিট সময় দেয়া হয়। এ সময়সীমা এক মিনিট কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ব্যাটার মাঠে নেমে স্ট্রাইক নিতে দুই মিনিটের বেশি সময় পাবেন না। তবে টি-টুয়েন্টির ক্ষেত্রে ৯০ সেকেন্ডের নিয়মটা অপরিবর্তিত থাকছে।

বোলার যখন বল করতে দৌড়াবেন, তখন ফিল্ডিং দলের খেলোয়াড়রা কোনো অযাচিত মুভমেন্ট করলে আম্পায়ার বলটিকে ডেড ঘোষণা করবেন। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনায় ফিল্ডিং দলকে ৫ রান জরিমানাও করতে পারেন।

ব্যাটিংয়ের সময় কোনো অবস্থাতেই পিচের বাইরে চলে যেতে পারবেন না ব্যাটার। এরকম কিছু ঘটলে আম্পায়ার বলটিকে ডেড ঘোষণা করবেন। আর বোলার যদি ব্যাটারকে কোনো বল খেলতে পিচের বাইরে যেতে বাধ্য করেন, সে বলটি নো ঘোষিত হবে এবং নো বলের নিয়মে ফ্রি হিটও থাকবে।

টি-টুয়েন্টির মতো স্লো ওভার রেটের শাস্তি এখন থেকে ওয়ানডেতেও কার্যকর হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি সময়ে চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারবে না ফিল্ডিং দল। সঙ্গে থাকছে ম্যাচ ফির জরিমানাও।

বল করার আগে স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার সামনে আগালেও রান আউটের জন্য থ্রো করতে পারবেন না বোলার। সেক্ষেত্রে বলটি ডেড বল হিসেবে গণ্য হবে।

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী

এবার ওয়ানডেতেও মাঠেই স্লো ওভার-রেটের শাস্তি

পরবর্তী
ক্রিকেটের মাঠে ব্যাট, উইকেট ও বলের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ওয়ানডেতেও মাঠেই স্লো ওভার-রেটের শাস্তি

রূপ বদল করা রোমান-অনন্যার সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'পরাণ' এর রোমান-অনন্যার রূপ বদল

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT