আন্তর্জাতিক

হামাস নেতা ও নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় আইসিসি

হামাস নেতা ও নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চায় আইসিসি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদনে হামাস নেতা ও নেতানিয়াহুর ছবি দেখানো হয়েছে, যেখানে তারা আলাদা আলাদা স্থানে অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

 যুদ্ধাপরাধের দায়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি ) প্রসিকিউটর করিম খান।

সিএনএনকে এক সাক্ষাৎকারে তিনি  জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন তিনি।

করিম খান বলেন, আইসিসি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি হামাসের অন্য দুই শীর্ষ নেতা- মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি এবং ইসমাইল হানিয়াহের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চায়। খান বলেন, সিনওয়ার, হানিয়েহ এবং আল-মাসরির বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, হত্যা, খুন, জিম্মি করা, ধর্ষণ এবং আটকে রেখে যৌন নিপীড়ন।

তিনি জানান, নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে, বিধ্বংসী কার্যকলাপ, যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে অনাহার সৃষ্টি করা, মানবিক ত্রাণ সরবরাহ প্রত্যাখ্যান করা, ইচ্ছাকৃতভাবে সংঘর্ষে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা।

করিম খানের এই আবেদন যদি মঞ্জুর করে পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে আইসিসি’র সদস্য যে কোনও দেশকে তাদের গ্রেপ্তার করতে হবে এবং হেগে হস্তান্তর করতে হবে।

বিষয়:আইসিসিনেতানিয়াহুহামাস প্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…