চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির আইন ভেঙে ড্রেসিংরুমে গিয়েছিলেন মোদী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রী মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটারদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া করেছে ভারত। ফাইনাল মহারণে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে শিরোপা তুলে দিয়েছেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে ভারতের ড্রেসিংরুমে গিয়েছিলেন। বিজেপি নেতার ড্রেসিংরুমে প্রবেশকে আইসিসির নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।

ফাইনালের পর একটি ভিডিওতে দেখা যায়, রোহিত-কোহলিদের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কুশলাদী বিনিময় করছেন মোদী। ক্রিকেটারদের সান্ত্বনা দেন তিনি। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সাথে কথা বলেন। আসরে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার মোহাম্মদ শামিকে বুকে জড়িয়ে নেন ভারতের প্রধানমন্ত্রী।

এমন ঘটনার পর মোদীর প্রশংসায় পঞ্চমুখ সবাই। দেশটির আরেক শীর্ষ রাজনৈতিক দল কংগ্রেস যেটিকে ‘কোরিওগ্রাফড সান্ত্বনা’ বলে মন্তব্য করেছে।

Banglabid

তবে দেশটির সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ কীর্তি আজাদ দলের ড্রেসিংরুমে মোদীর সফর আইসিসির নিয়ম লঙ্ঘন বলে সামনে এনেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ড্রেসিংরুম একটি দলের অভয়ারণ্য। আইসিসি সেখানে খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয় না। ভারতের প্রধানমন্ত্রীর উচিত ছিল ড্রেসিংরুমের বাইরে দলের সঙ্গে দেখা করা। আমি এটি একজন খেলোয়াড় হিসেবে বলছি, রাজনীতিবিদ হিসেবে নয়।’

আজাদ বলেছেন, ‘নরেন্দ্র মোদী কি সমর্থকদের তার বেডরুমে, ড্রেসিংরুমে বা টয়লেটে এসে সান্ত্বনা বা অভিনন্দন জানাতে দেবেন? খেলোয়াড়রা রাজনীতিবিদদের চেয়ে অনেকবেশি সুশৃঙ্খল।’

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য আজাদ। বর্তমানে রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গোয়া ইনচার্জ হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। আহমেদাবাদে ফাইনালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে আমন্ত্রণ না করায় বিসিসিআইয়েরও নিন্দা করেছেন তিনি। বলেছেন, ‘যে লোকটি এবং যার দল ভারতের হয়ে প্রথম বিশ্বকাপ জিতেছিল, ১৯৮৩ সাল কপিল দেব, তাকেও আমন্ত্রণ জানানো হয়নি। এখন বলুন কে রাজনীতি করছে?’

Reneta

আইসিসির ৩.১.১ ধারা অনুযায়ী প্লেয়ার এন্ড ম্যাচ অফিসিয়াল এরিয়া (পিএমওএ) শুধুমাত্র সেসকল ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে, যাদের সেই এলাকায় উপস্থিতি অপারেশনাল উদ্দেশ্যে একেবারে অপরিহার্য। এরমধ্যে খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দলের কোচিং স্টাফ এবং আইসিসি’র কার্ডধারী স্টাফরা রয়েছেন।

৩.১.২ ধারা অনুযায়ী অস্থায়ী ভিজিটর হিসেবে প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। তবে বিশেষ প্রয়োজনে আইসিসি দুর্নীতি দমন ব্যবস্থাপকের নিকট হতে অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন কেউ কেউ। এই তালিকায় রয়েছেন, আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনের কর্মী এবং ভেন্যুর নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং ক্যাটারিং স্টাফের সদস্য।

৩.১.৩ ধারায় আছে, উপরোক্ত কেউ ছাড়া অন্যকোনো ব্যক্তিকে তাদের পরিচয়, ভূমিকা কিংবা পদমর্যাদা বিবেচনা করে নির্বিশেষে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩কপিল দেবকীর্তি আজাদভারতমোদীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT