পল স্টার্লিং ও অ্যান্ড্রু ব্যালবির্নের জুটিতেই একশ পেরিয়ে যায় আয়ারল্যান্ড। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে দুই ব্যাটার গড়েছেন ১০৯ রানের জুটি। পরে অবশ্য ইবাদত হোসেন ফিরিয়েছেন ব্যালবির্নেকে। স্বাগতিদের সংগ্রহ দেড়শ ছোঁয়ার আগে স্টার্লিংকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭৩ বলে ৬০ রান করে মৃত্যুঞ্জয় চৌধুরীর দুর্দান্ত ক্যাচে ফেরেন ডানহাতি ওপেনার।
রনি তালুকদারের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ফিফটি তুলে নিয়েছেন ব্যালবির্নে, খেলেছেন ৭৮ বলে ৫৩ রানের ইনিংস। এর আগে ফিফটি তুলে নেন স্টার্লিং। অভিষিক্ত মৃত্যুঞ্জয়ের বলে দুবার ক্যাচ দিলেও তা নিতে পারেননি বাংলাদেশের ফিল্ডাররা।
এ প্রতিবেদন লেখার সময় ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৫৩ রান।
সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফিফটি তুলে নেন অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকুর রহিম করেন ৪৫ রান। অভিষেক হয় রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর।







