ক্রিকেট

ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লোগো, ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লোগো, ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী ক্রিকেট নিয়ন্ত্রণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় আম্পায়ার যতিন কাশ্যপের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন কমিশনের দুটি কোড ভাঙার অভিযোগ উঠেছে। ২০২২ সালের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের সাথে বিষয়টি সম্পর্কিত ছিল। অভিযোগের জবাব দিতে আইসিসি কাশ্যপকে ১৪ দিন সময় বেধে দিয়েছে।

আইসিসি বিবৃতিতে কাশ্যপের বিরুদ্ধে কোডের ২.৪.৬ এবং ২.৪.৭ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ এনেছে।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২২ সালে ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপ বাছাইপর্বের সঙ্গে সংশ্লিষ্ট। যদিও কাশ্যপ আইসিসির ম্যাচ অফিসিয়ালস প্যানেলে নেই। এমনকি ওই আসরে বাছাইপর্বের কোনো ম্যাচের দায়িত্বেও ছিলেন না। তবে আইসিসির তদন্তে তার নাম আসে।

ভারতীয় এ আম্পায়ারের বিরুদ্ধে যে দুটি অভিযোগ আনা হয়েছে তার একটি হল- সম্ভাব্য দুর্নীতির তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানানো বা ব্যর্থ হওয়া। কোনো নথি বা তথ্য চেয়ে দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ) অনুরোধ করলেও সেটি যথাযথ ও সম্পূর্ণভাবে প্রদানে ব্যর্থ হওয়া।

আরেকটি, নথি বা তথ্য গোপন, বিকৃত বা নষ্ট করে সম্ভাব্য ঘটিত দুর্নীতির তদন্তে বিলম্ব করানো বা বাধা দেয়া। যে তথ্য বা নথি দুর্নীতির প্রমাণ হতে পারে।

বিষয়:আইসিসি আকসু ওমান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…