চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কনকাশন সাব’সহ একাধিক নিয়মে পরিবর্তন আইসিসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১৪, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে একটি ‘কনকাশন সাব’ করেছিল ভারত। ব্যাটিং অলরাউন্ডার শিভম দুবের পরিবর্তে বোলিং অলরাউন্ডার হর্ষিত রানাকে দলে নেয় দলটি। ম্যাচে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন হর্ষিত। পরেই এই কনকাশন সাব হিসেবে রেফারির এই সিদ্ধান্ত বিতর্কিত হয়েছিল ব্যাপকভাবে। বিতর্ক এড়াতে কনকাশনের সাব এর ক্ষেত্রে নতুন নিয়ম আনছে আইসিসি। পাশাপাশি ওয়ানডেতে দুই বলের ব্যবহার এবং বাউন্ডারি লাইনে ধরা ক্যাচের নিয়মেও আনা হচ্ছে পরিবর্তন।

ক্রিকেটের আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান ম্যারিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও আইসিসি পরিবর্তনগুলো অনুমোদন করেছে। আগামী ১৭ জুন থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে টেস্টের নিয়মগুলো কার্যকর হবে। ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টুয়েন্টিতে কার্যকর হবে তা।

কনকাশন সাব এর ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে একজন করে বিকল্প উইকেটরক্ষক, ব্যাটার, পেসার, স্পিনার এবং অলরাউন্ডারের নাম জানাতে হবে ম্যাচ রেফারিকে। একাদশে থাকা কোনো ক্রিকেটার আঘাত পেলে তার কনকাশন হিসেবে ম্যাচে আগে দেয়া বিকল্প খেলোয়াড়দের তালিকা থেকে নির্দিষ্ট ভূমিকা অনুযায়ী দলে নিতে পারবে। তাছাড়া কোনো বদলি খেলোয়াড় আঘাত পেলে যদি তাকে বদলির প্রয়োজন হয় তাহলে ম্যাচ রেফারি মনোনীত পাঁচজন খেলোয়াড়ের বাইরে থাকা একজনকে অনুমোদন দিবে।

ওয়ানডেতে দুই বলের ব্যবহারেও পরিবর্তন আনছে আইসিসি। বর্তমানে ছেলেদের ওয়ানডেতে প্রতি ইনিংসে দুটি করে নতুন বলের ব্যবহার হচ্ছে, উভয় প্রান্ত থেকে একটি করে। সংশোধিত নিয়ম অনুযায়ী ৩৪তম ওভার পর্যন্ত দুটিই বলই ব্যবহার করা যাবে। এরপর দুটি বল থেকে যেকোনো একটি বলকে বেছে নিতে হবে ফিল্ডিং দলের। যা দিয়ে ৩৫তম ওভার থেকে ৫০ ওভার পর্যন্ত উভয় প্রান্তে ব্যবহার করবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে যদি কোনো কারণে ২৫ ওভার বা তার চেয়ে কম ওভার দুই দলের জন্য বেঁধে দেয়া হয় তাহলে। ফিল্ডিং দল পুরো ইনিংসে কেবল একটি নতুন বল ব্যবহার করতে পারবে। ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই নিয়ম পরিবর্তন করেছে আইসিসি।

বাউন্ডারিতে ধরা কিছু ক্যাচ নিয়ে বিতর্কও রয়েছে। এবার বাউন্ডারি লাইনে ধরা ক্যাচের নিয়মেও পরিবর্তন এনেছে আইসিসি। আগে ‘বানি-হপ’ বা কিছুটা লাফিয়ে বাউন্ডারির বাইরে থেকে একাধিকবার বল শূন্যে তুলে আবারও সেটিকে তালুবন্দী করলে ক্যাচ হিসেবে গণ্য হত। নতুন নিয়মে তা আর হচ্ছে না।

নতুন নিয়মে এমসিসি জানিয়েছে, সীমানার বাইরে গিয়ে ‘বানি হপ (লাফিয়ে হাওয়ায় ভেসে থাকা)’ করে ক্যাচ নেওয়া পুরোপুরি নিষিদ্ধ থাকবে। আর যেসব ক্যাচে ফিল্ডার মাঠের ভেতর থেকে বল হাওয়ায় ভাসিয়ে দেন এবং বাইরে যাওয়ার পর আবার ডাইভ দিয়ে মাঠে ফিরে এসে ক্যাচ নেন, সেসব বৈধ থাকবে।

Reneta

অর্থাৎ, ফিল্ডার যদি সীমানার বাইরে গিয়ে হাওয়ায় ভেসে বল স্পর্শ করতে চান, তাহলে তাকে বল নিয়ে সীমানার ভেতরে ঢুকতে হবে। নয়তো সেটি বাউন্ডারি দেয়া হবে। সীমানার বাইরে একাধিকবার বল স্পর্শ করা নতুন নিয়মে আর বৈধ থাকবে না।

দুজন ফিল্ডার মিলে ‘রিলে’ ক্যাচ নেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। সীমানার বাইরে গিয়ে যেই ফিল্ডার হাওয়ায় ভেসে বল স্পর্শ করবেন, তার কোনো সতীর্থ ক্যাচটি নিলেও, প্রথম ফিল্ডারকে লাফিয়ে মাঠের ভেতরে ঢুকতে হবে।

আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ থেকে নতুন নিয়মটি আইসিসির প্লেয়িং কন্ডিশনে যুক্ত হয়ে যাবে। তবে এমসিসির বিধিমালায় এই নিয়ম যুক্ত হবে আগামী বছরের অক্টোবরে, যখন পরবর্তী দফার পরিবর্তনগুলো যুক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিএমসিসিকনকাশন সাববানি হপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT