ক্রিকেট

আইসিসির জরুরি সভা, নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য?

চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের ট্রফি, ব্যাকগ্রাউন্ডে নীল রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের ট্রফি, যা ক্রিকেটের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৬ নভেম্বর জরুরি সভায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূল আলোচনার বিষয় হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ, এমন জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

জরুরি সভাতে সিদ্ধান্ত আসবে টুর্নামেন্টটির জন্য আবারও হাইব্রিড মডেল অনুসরণ করা হবে কিনা। সেক্ষেত্রে ম্যাচগুলো পাকিস্তান ও বিদেশি ভেন্যুতে ভাগ করে আয়োজিত হবে। বিদেশি ভেন্যুর নাম পরে চূড়ান্ত করা হবে।

আইসিসির এক মুখপাত্রের সূত্রে খবর, ‘আনুষ্ঠানিকভাবে এমনকিছু এখনও নিশ্চিত হয়নি। এটাও নিশ্চিত হওয়া যায়নি কয়টি বোর্ডকে সভার ব্যাপারে জানানো হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এ ব্যাপারে কোনো তথ্য পায়নি।’

আইসিসির বোর্ডে সাধারণত ১২টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধি থাকে। সহযোগী দেশ থেকে থাকে তিনজন। একজন স্বাধীন পরিচালক, আইসিসি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অংশ নিয়ে থাকেন।

বিষয়:আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…