চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির সাথে বৈঠকে আবারও ভারতে বিশ্বকাপ না খেলার কথা জানাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সাথে বাংলাদেশের ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে বৈঠক করেছে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে তারা ভারতে গিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না। বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

আলোচনায় বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসির কাছে তার আনুষ্ঠানিক আবারও অনুরোধ করেছে। বোর্ড বাংলাদেশ দল, ভক্ত, মিডিয়া এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে বাংলাদেশ সরকারের মতামত দিয়েছে এবং উদ্বেগেরও কথা জানিয়েছে।

বিসিবি জানিয়েছে, আলোচনা গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ এবং পেশাদার পদ্ধতিতে হয়েছে। সবপক্ষ প্রাসঙ্গিক বিষয়গুলিতে খোলামেলাভাবে আলোচনা করেছে। অন্যান্য বিষয়ের মধ্যে ন্যূনতম লজিস্টিক সমন্বযয়ের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে একটি অন্য গ্রুপে সরিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল।

আইসিসি প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব সাক্সেনার ভিসা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পাওয়ায় ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন।

বিসিবির পক্ষে সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআমিনুলগৌরবফারুকবিসিবিভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাখাওয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে: মাহমুদুর রহমান মান্না

জুন ১৫, ২০২৬

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

জুন ১৫, ২০২৬

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬

প্রাকৃতিক ঘটনা আর জলবায়ু পরিবর্তনকে এক করে দেখবেন না: আইনুন নিশাত

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT