চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পক্ষ নিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

২০ দিনের কম হাতে আছে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর। এখনও অনিশ্চয়তায় বাংলাদেশের অংশগ্রহণ। ভারতে নিরাপত্তাজনিত কারণে খেলতে যাবে না টিম টাইগার্স, জানিয়ে দিয়েছে বিসিবি। কয়েকদফা চিঠি চালাচালি ও ঢাকায় বৈঠকের পর আইসিসি থেকেও আসেনি কোন সুরহা। এমন মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানোর খবর পাকিস্তানকে ঘিরে। বিশ্বকাপের আগে সাময়িকভাবে প্রস্তুতি স্থগিত করেছে দেশটি, বিশ্বমঞ্চ থেকে সরেও দাঁড়াতে পারে পিসিবি, খবর পাকিস্তানের গণমাধ্যমে।

পাকিস্তানের গণমাধ্যমে প্রতিবেদন, আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের সব প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছে পিসিবি। বোর্ডটির কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পরবর্তীতে বিবৃতি দেবে তারা। বাংলাদেশ দলের ভারত সফরে না যাওয়ার বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলেছে পিসিবি। বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়টি যদি অমীমাংসিত থাকে, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে, লেখা হয়েছে দেশটির বোর্ডের বরাতে।

প্রতিবেদনে এসেছে, পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পাশে রয়েছে এবং নিরাপত্তা উদ্বেগকে সম্মান জানাচ্ছে। এবং, আয়োজক হওয়া নিয়ে কোন দেশকে চাপ বা হুমকির মুখে ফেলা উচিত নয় মনে করছে।

পিসিবির বরাতে আগের খবর ছিল, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে তারা বাংলাদেশ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের সব স্টেডিয়াম বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে, কারণ দেশটি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ একাধিক বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে।

গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসেছিল বিসিবি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে বিসিবিকে সময়সীমা বেধে দিয়েছে ক্রিকেটে বিশ্ব সংস্থা, ক্রিকইনফো জানাচ্ছে এমন। বৈঠকে বিসিবি বাংলাদেশ দলের ভারতে ভ্রমণ এবং খেলার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা পুনরায় উল্লেখ করেছে। ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার বিষয়ে অনড় থেকে বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলার কথা আবারও বলেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিপাকিস্তানপিসিবিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতা গ্রহণের পরে কী কী বদলাতে পারে পশ্চিমবঙ্গে

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT