চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ, বিকল্প দল নিয়েছে আইসিসি। প্রতিবাদে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। পিসিবি আইসিসিকে কারণ হিসেবে জানিয়েছে, ফোর্স ম্যাজিউর ধারা কাজে লাগিয়ে তারা ম্যাচ খেলবে না। এদিকে ম্যাচ বর্জনের ক্ষেত্রে ফোর্স ম্যাজিউর ধারা প্রয়োগের পেছনে তাদের যুক্তি ও বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

১৫ ফেব্রুয়ারি কলম্বোতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা। চলতি মাসের শুরুতে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ম্যাচটি খেলবে না পাকিস্তান। পরে বলেন সিদ্ধান্ত বাংলাদেশকে সমর্থন দিতেই নেয়া হয়েছে। পিসিবির কাছে কারণ জানতে চাইলে, আইসিসিকে তারা জানায় সরকারের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা দেশটির ক্রিকেট বোর্ড ফোর্স ম্যাজিউর ধারায় অন্তর্ভুক্ত করেছে।

ফোর্স ম্যাজিউর চুক্তি আইন মূলত যেকোনো বিষয়ে একটি পক্ষকে দায় বা বাধ্যবাধকতা থেকে মুক্ত করে, যখন কোন অস্বাভাবিক ঘটনা বা পরিস্থিতি পক্ষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। যেমন যুদ্ধ, ধর্মঘট, দাঙ্গা, অপরাধ, মহামারী বা আকস্মিক আইনি পরিবর্তন, এক বা উভয় পক্ষকে চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণ করতে বাধা দেয়। আইসিসির গঠনতন্ত্রে ফোর্স ম্যাজিউরে যুদ্ধ, সন্ত্রাসী হামলা, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি সরকারের নির্দেশনা পালনের বিষয়ও অন্তর্ভুক্ত। ভারত ম্যাচ বর্জনে পিসিবি সরকারের নির্দেশনাকে ফোর্স ম্যাজিউর হিসেবে দেখিয়েছে।

আইসিসি অবশ্য পিসিবিকে দেয়া মেইলে উল্লেখ করেছে, কোন কোন শর্তে বৈধভাবে ফোর্স ম্যাজিউর ধারা প্রয়োগ করা যায়। ম্যাচে না নামার জন্য কী ধরনের প্রমাণ প্রয়োজন, এবং এর ফলে কী ধরনের ক্রীড়া, বাণিজ্যিক ও শাসনগত প্রভাব পড়তে পারে। এছাড়া আইসিসি পিসিবিকে জানিয়েছে, ম্যাচ বর্জন কার্যকর হলে তারা সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারে। আইসিসি জানিয়েছে তারা সংঘাত এড়াতে চায়, তবে তাদের সংবিধান অনুযায়ী গুরুতর দায়িত্ব লঙ্ঘন হলে পিসিবির বোর্ড সদস্যপদ স্থগিত বা বাতিল করার মতো চরম পদক্ষেপ আসতে পারে।

পিসিবি আইসিসিকে মনে করিয়ে দিয়েছে, এক বিরোধে পিসিবি ও ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যকার মামলা আইসিসির ডিসপিউট রেজ্যুলশন কমিটিতে গিয়েছিল। সে মামলাটি ছিল দ্বিপাক্ষিক, ২০১৪ সালের একটি সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। বিসিসিআই তা না খেলায় পিসিবি ক্ষতিপূরণ চেয়ে আইসিসির ডিসপিউজ রেজ্যুলশন কমিটি পর্যন্ত গিয়েছিল। সেই মামলায় পিসিবি হেরে যায়। বিসিসিআইয়ের পক্ষে রায় হয়েছিল সরকারের অনুমতি না থাকার যুক্তিতে। পিসিবি এবার সেটিকে নজির হিসেবে দেখাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টিআইসিসিপাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT